শব্দ দূষণরোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে; শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সেসময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।







