বিনোদন

শবনম ফারিয়া ও মিথিলার আগাম জামিন আবেদন

দুটি নারীর ছবি, একজন প্রকৃতির মাঝে অন্যজন আধুনিক পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম নারী প্রকৃতির মাঝে হাসিমুখে, অন্যজন আধুনিক পোশাকে স্টাইলিশ পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা প্রতারণার মামলা অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াত রশিদ মিথিলা জামিনের আবেদন করেছেন। রবিবার (১২ ডিসেম্বর) হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তারা।

জামিন আবেদনের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন শবনম ফারিয়া। তিনি জানিয়েছেন, তার আইনজীবী জেসমিন সুলতানা বিষয়টি দেখভাল করছেন।

হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার (১৩ ডিসেম্বর) তাদের জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান শবনম ফারিয়ার আইনজীবী জেসমিন সুলতানা।

৪ ডিসেম্বর ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা দায়ের করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক। মামলার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

গ্রাহকের এই মামলা প্রসঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ইভ্যালিতে যুক্ত হয়েছি গত ৫ জুন। কিছুদিন পরেই সরে যাই। যিনি মামলা করেছেন তিনি উল্লেখ করেছেন, তিনি পণ্য কিনেছেন মে মাসের শুরুতে। তাহলে তিনি কীভাবে আমার থেকে উদ্বুদ্ধ হয়ে অর্ডার দিয়ে দিয়েছেন? তার যে অভিযোগ, সেটাই তো ভিত্তিহীন। কারণ, আমি তখন ওখানে কাজই করতাম না।

ফারিয়া আরও বলেন, তিনি আমাকে দেখে কোনোভাবেই উদ্বুদ্ধ হয়ে আসতে পারেন না। তাছাড়া আমি যে কদিন ইভ্যালিতে ছিলাম পণ্যের কোনো ধরণের প্রচারণায় অংশ নেইনি। ইভ্যালিতে যোগ দেবার কিছুদিনের মধ্যে ইভ্যালির ভেতরে সমস্যা আছে বুঝে সরে আসি। এমনকি কোনো বেতনও পাইনি।

বিষয়:ইভ্যালি মিথিলা শবনম ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…