চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে: ড. কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুই প্রার্থী নির্বাচিত হওয়াকে বড় রকমের অর্জন মন্তব্য করে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন: শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন: বিরোধী দল থেকে তারা নির্বাচিত হয়েছেন। এটা তাদের অর্জন। তাদের অভিনন্দন জানাই। তারা এই অর্জন ধরে রেখে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবে।

শপথ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন: আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। ইতিবাচক সিদ্ধান্ত হবে।

২০ দল বলেছে, তারা শপথে নেবে না, আর গণফোরাম যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয় তবে ঐক্যের সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন: আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। ঐক্যফ্রন্ট আমরা রাখার জন্যই করেছি। আমরা ঐক্যের মধ্যদিয়ে যেতে চাই৷ ঐক্য থাকবে৷ নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন হবে।

এসময় তিনি আরো বলেন: সরকার একের পর এক সংবিধান ভঙ্গ করছে। এই সংবিধান ভঙ্গের কারণে গুরুতর সাংবিধানিক সংকট সৃষ্টি করছে৷ এতে সবাই উদ্বিগ্ন। দুঃখ লাগে যে বছরের শুরুতে এমন একটি নির্বাচন হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু হওয়ার কথা, যেখানে জনগণের মালিকানার কথা থাকার কথা। কিন্তু খুবই দুঃখজনক! তা হয়নি।

Reneta

তিনি বলেন: অবাধ নিরপেক্ষ নির্বাচন না হলে প্রতিনিধিত্বশীল নির্বাচন হয় না। এটা যে সংবিধানের উপর কতোটা আঘাত তা স্পষ্ট। এতে করে সাংবিধানিক সংকট সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু৷ এসময় গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টড. কামালশপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাপানের ডেপুটি চিফ অফ মিশন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করা হয়েছে

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স দেখিনি: লেভান্ডোভস্কি

জুলাই ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না: ইরান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT