বাংলাদেশ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস

নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংসদ সদস্য শপথ গ্রহণের সময়ের ছবি, যেখানে একজন মহিলা ও একজন পুরুষ সদস্য শপথ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শপথ নিলেন পাবনা-৪ সংসদীয় আসনে উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচিত নুরুজ্জামানকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন।

বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন। এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্যের সহধর্মিণী মোসাম্মৎ রোকেয়া জামান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মো. নুরুজ্জামান বিশ্বাস এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

২ এপ্রিল ২০২০ তারিখে পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ এর মৃত্যুর কারণে ২৬ সেপ্টেম্বর’২০ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিষয়:পাবনা-০৪ উপ-নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…