বাংলাদেশ

শপথ নিলেন চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলররা

চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলররা উপস্থিত, বিভিন্ন বক্তা ও অতিথি অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জিতে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনকে তিন লাখ ভোটে হারান তিনি।

চট্টগ্রামের নতুন মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ ৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের বিষয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…