চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন এক ঝাঁক নাট্য নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

টেলিভিশনের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যায় শপথ গ্রহণ করলেন।

বাংলাদেশ শিশু একাডেমির সেমিনার কক্ষে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, মামুনুর রশিদ, আফজাল হোসেনসহ অনেকে।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীর সহসভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আমজাদ হোসেন আগামী ২ বছরের জন্য নির্বাচিত এই কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক এস এ হক অলিক।তিনজন সহসভাপতি বদরুল আনাম সৌদ, কচি খন্দকার ও শহীদ রায়হান।

এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, ফরিদুল হাসান, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি ও প্রচার সম্পাদক রাকিবুল হাসান চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী পদে জয়ী গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, শিহাব শাহীন, প্রীতি দত্ত, মারুফ মিঠু, ফেরারী অমিত, মাহমুদ দিদার, সাজ্জাদ সুমন, সহিদ-উন-নবীও উপস্থিত ছিলেন।

Reneta

শপথ গ্রহণকারী নির্বাচিত প্রত্যেক নির্মাতাই নাটকের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। শপথ গ্রহণ শেষে তারানা হালিম নির্মাতাদের দাবি পূরণে প্রতিশ্রুতি দেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থাপনা করেন কৌশিক শংকর দাস। শপথ গ্রহণের পর উপস্থিত সবাইকে সেলিম আল দীনের কবিতা আবৃত্তি করে শোনান আফজাল-সুবর্ণা।

২৮ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির ৪৯০ জন ভোটারের মধ্যে ৪০০ জন ভোট প্রদান করেন। উৎসব মুখর পরিবেশেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনতথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমনাট্য নির্মাতালিড বিনোদনশপথসভাপতিসালাহউদ্দিন লাভলুসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT