বাংলাদেশ

শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের যাত্রা শুরু

নতুন সংসদের শপথ গ্রহণের সময় উপস্থিত সংসদ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংসদের শপথ গ্রহণের সময় সংসদ সদস্যরা উপস্থিত, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু হলো নতুন সংসদের। সংসদ ভবনের শপথ কক্ষে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পীকার শিরিন শারমিন চৌধুরী।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার একটু পরে শপথ গ্রহণ কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা আগে থেকেই নিজ নিজ আসন গ্রহণ করেছিলেন।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের দৃশ্য, বাংলাদেশ ও জাতীয় পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ
এরআগে গতকাল নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়। সংবিধানের বিধান মতে, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

গত ৭ জানুয়ারি সারাদেশে একযোগে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পাটি ১১টি, বাংলাদেশ কল্যাণ পাটি ১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি এবং স্বতন্ত্র ৬২টি আসনে জয়লাভ করেছে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শপথ গ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…