বিনোদন

শনিবার সকালে হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’

ঈদের ৬ষ্ঠ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় হুমায়ূন আহমেদের ছবি ‘দুই দুয়ারী’

চ্যানেল আই অনলাইন এর দুই দুয়ারী নাটকের দৃশ্য, দুই পুরুষ ও এক নারী চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর দুই দুয়ারী নাটকের দৃশ্য, যেখানে দুই পুরুষ ও এক নারী চরিত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষ্যে ৬ষ্ঠ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হুমায়ূন আহমেদের তারকাবহুল চলচ্চিত্র ‘দুই দুয়ারী’।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি সম্পূর্ণ পারিবারিক একটি ছবি। পরিচালক তুলে ধরেছেন একজন রহস্য মানবের মন ভালো করার কিছু রহস্যের ঘটনা। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

অন্য প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মেহের আফরোজ শাওন ও মাহফুজ আহমেদ। ছবিটিতে মজার মজার কিছু রহস্যের ঘটনা আর অফুরান হাসির কাণ্ড ফুটে উঠেছে।

‘দুই দুয়ারী’ ছবির সংগীত রচনা করছেন ছবির পরিচালক হুমায়ূন আহমেদ, এবং সংগীত পরিচালনা করেন মকসুদ জামিল মিন্টু। কিন্তু এই ছবির ‘লীলাবালী লীলাবালী’ গানটি সংগৃহিত।

বিষয়:দুই দুয়ারী মাহফুজ আহমেদ মেহের আফরোজ শাওন রিয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…