বিনোদন

শনিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘হলুদবনি’

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘হলুদবনি’ অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিভিশনে আবারও ভারত-বাংলাদেশের তারকাবহুল ছবি ‘হলুদবনি’ দেখার সুযোগ পাচ্ছেন সিনেদর্শকরা। শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আয়ের পর্দায় সিনেমাটি আবারও দেখতে পারবেন দর্শক।

যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

এরআগে নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে কোনো ধরনের ধারণা দিতে রাজি হননি তিশা। তবে জানিয়েছিলেন, ‘এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। ছবির গল্পটিও সবাই পছন্দ করবেন।’

বিষয়:চ্যানেল আই নুসরাত ইমরোজ তিশা পরমব্রত চট্টোপাধ্যায় পাওলি দাম সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…