চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার চ্যানেল আইয়ে প্রকৃতি মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘চ্যানেল আই প্রকৃতি মেলা’ অনুষ্ঠিত হবে শনিবার (৯ ফেব্রুয়ারি)। মেলা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, নূর ইকো-ব্রিকস এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান সিরাজ ও পারটেক্স স্টার গ্রুপের জি.এম. মার্কেটিং, তারেক আজিজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা

সংবাদ সম্মেলন শেষে প্রকৃতি বিষয়ক সচেতনতা সৃষ্টিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

মুকিত মজুমদার বাবু বলেন, ‘প্রতিবারই আমরা একটি থিম নিয়ে কাজ করি। এবার আমরা প্লাস্টিক দূষণের ওপর জোর দিচ্ছি।’

ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমি অনুরোধ করব প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে, এই ধারাবাহিতা যেন বজায় থাকে। এছাড়াও কী কাজ তারা করছেন, সেটা কতটুকু প্রভাব ফেলছে, মাঝে মাঝে অনুষ্ঠানে যেন সেটার প্রতিফলন ঘটে।’

Reneta

মেলায় থাকবে অভিনব ক্যারেকটার শো। প্রকৃতি নিয়ে থাকবে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মূকাভিনয়, গম্ভীরা, জারিগান ইত্যাদি।

মেলা প্রাঙ্গণে আরও থাকবে সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাপতি ঘর, পাখি নিয়ে তথ্য-উপাত্ত। বিভিন্ন ধরণের গাছ সাজিয়ে বসবে নার্সারিগুলো। প্রকৃতি নিয়ে গ্রামীণ ঐতিহ্যের গানে চলবে খ্যাতিমান শিল্পীদের প্রকৃতি-বন্দনা। থাকবে গানের সঙ্গে নানান সাজের-নাচের আয়োজন।

পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সচেতনতা সৃষ্টিতে মেলায় থাকবেন প্রকৃতিবীদ, প্রকৃতিপ্রেমীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ। চারিদিকে ফলদ, বনজ ও ঔষধি গাছে মেলা প্রাঙ্গণ হয়ে উঠবে সবুজে মোড়ানো একখণ্ড বাগান।

৯ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘চ্যানেল আই প্রকৃতি মেলা’ চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে। ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’- এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ২০১২ সাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে আসছে।

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবনমুকিত মজুমদার বাবুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT