তথ্যপ্রযুক্তি

শনিতে ক্যাসিনির চূড়ান্ত অভিযান

সৌরজগতের গ্রহের ছবি, যেখানে শনিতে ক্যাসিনির অভিযান সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসার ক্যাসিয়ার গ্রহের ছবি, যা সৌরজগতের বিভিন্ন গ্রহের মধ্যে শনির ছবি দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শনি গ্রহের তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য নাসার পাঠানো মহাকাশযান ক্যাসিনি শেষ ধাপের অভিযান শুরু করেছে। এই অভিযান থেকে শনির রাসায়নিক গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাত্ত পাওয়া যাবে বলে ধারণা করছে নাসা।

মঙ্গলবারের মধ্যে যোগাযোগ সাপেক্ষে ক্যাসিনি সকল উপাত্ত পৃথিবীতে পাঠাবে বলে বিবিসি জানিয়েছে।

এর আগে গত এপ্রিলে শনির খুব কাছের ছবি নাসার বিজ্ঞানীদের কাছে পাঠায় ক্যাসিনি। সেসময় এটি শনি গ্রহের চারপাশে দ্রুতগতির ভ্রমণ সম্পন্ন করে এবং খুব কাছ থেকে ছবি সংগ্রহ করে। আর কোন মহাকাশযান শনির এতা কাছে কখনো যেতে পারেনি।

মহাকাশযানটি বর্তমানে শনির বায়ুমন্ডল এবং কক্ষপথের মাঝামাঝি পরিভ্রমণ করছে। সেখান থেকে এটি বায়মন্ডরের উপরের স্তরের গ্যাসের আলামত সংগ্রহ করবে।

শনির বৃহৎ গঠনের ৭৫ শতাংশ এবং বাকীটা হিলিয়াম দিয়ে গঠিত বলে ক্যাসিনি প্রকল্পের একজন বিজ্ঞানী নিকোলাস আলতোবেলি জানিয়েছেন।

১২ বছর ধরে সফলভাবে শনির বলয়ে অভিযান পরিচালনা করে আসছে নাসার ‘অরবিটার’ মহাকাশযান ক্যাসিনি।

আগামী সেপ্টেম্বরে শনির বলয়ে শেষবারের মতো ভ্রমণ শেষে ক্যাসিনি হারিয়ে যাবে। কারণ সেপ্টেম্বর পর্যন্তই ক্যাসিনির জ্বালানি মজুদ আছে।

বিষয়:নাসা শনি গ্রহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…