চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত ম্যাচ পেরিয়ে সাব্বিরের প্রথম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন সংস্করণ মিলে একশর বেশি ম্যাচ খেলা সাব্বির রহমান অবশেষে পেলেন তিন অঙ্কের দেখা। ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার দিনে জ্বলে ওঠেন নিষেধাজ্ঞা কমিয়ে বাংলাদেশ দলে ফেরানো এই ক্রিকেটার। ক্যারিয়ারের তিন বছরের মাথায় এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেয়েছেন সাব্বির।

ওয়ানডেতে আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৫, টেস্টে ৬৬, আর টি-টুয়েন্টিতে ৮০ রান। এবারই প্রথম তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি ব্যাটসম্যান সাব্বির। তিন ফরম্যাট মিলে একশর বেশি ম্যাচ খেলে পেলেন সেঞ্চুরির দেখা। ১০৯তম আন্তর্জাতিক ম্যাচ আর ১১৩তম ইনিংসে ১০৫ বলে শতকে পৌঁছান। ১২টি চার, ২ ছক্কায় সাজান ইনিংস তার।

সাব্বির ছাড়া নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি আছে বাংলাদেশের কেবল দুই ব্যাটসম্যানের। ২০১৫ বিশ্বকাপে করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগে ২০১০ সারে দ্বিপাক্ষিক সিরিজে সেঞ্চুরি হাঁকান ইমরুল কায়েস।

তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা যেখানে দাঁড়াতেই পারছেন না, সেখানে সাব্বির করলেন সাবলীল ব্যাটিং, খেললেন লম্বা ইনিংস। কঠিন কন্ডিশনকেই বানালেন সেঞ্চুরি উদযাপনের মঞ্চ।

৬১ রানে ৫ উইকেট হারানোর পর বড় জুটির দেখা পেয়েছে বাংলাদেশ। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটে ভদ্রস্থ হয় বাংলাদেশের স্কোর।

৩৩১ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে নিউজিল্যান্ড পেসারদের গতির সঙ্গে সুইংয়ের বৈচিত্র্য বুঝতে হিমশিম খায় বাংলাদেশের টপ অর্ডার।

Reneta

ডানেডিনে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাটিংয়ে নামা সফরকারী দল ৪০ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। কিউই পেসার টিম সাউদি তার প্রথম ২ ওভারে সাজঘরে পাঠিয়ে দেন তামিম ইকবাল (০), সৌম্য সরকার (০) ও লিটন দাসকে (১)।

২ রান তুলতে তিন উইকেট হারানোর পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ধ্বংসস্তুপ থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান। খানিকটা থিতু হয়ে মুশফিক সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে আসে ৩৮ রান।

ট্রেন্ট বোল্টের বলে কলিন মুনরোর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে পাঁজরের চোট নিয়ে খেলা মুশফিক করেন ১৭ রান। ২৭ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার।

সাব্বিরের সঙ্গে মাহমুদউল্লাহর পঞ্চম জুটিটি ২১ রানের। কলিন গ্র্যান্ডহোমের বলে মুনরোর হাতেই ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ৩৬ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৬ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ১০ ওভারে দিয়েছেন ৯৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT