চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরানের জুটিতে মুশফিকের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

সবাই যখন উইকেট ছুঁড়ে এসেছেন, তিনি তখন ব্যতিক্রম। সবাই যখন এসেছেন আর গেছেন, তিনি তখন মিরাজকে নিয়ে ইনিংস বড় করছিলেন। শেষ পর্যন্ত মুশফিক-মিরাজের জুটিটা থেমেছে ১০৬ রানে। সঙ্গে একটা রেকর্ড।

টেস্টে বাংলাদেশের শতরানের জুটিতে মুশফিক এখন শীর্ষে। এখন পর্যন্ত ১৫টি শতরানের জুটিতে তার নাম। ১৪ বার নাম আছে হাবিবুল বাশারের।

১৫টি শতরানের জুটি গড়তে মুশফিকের সঙ্গে সবচেয়ে বেশি থেকেছেন সাকিব আল হাসান। দুজনে চারবার বাংলাদেশকে শতরানের জুটি উপহার দিয়েছেন। কদিন আগে ওয়েলিংটন টেস্টে সাকিবের সঙ্গেই গড়েছেন রেকর্ড ৩৫৯ রানের জুটি। মাহমুদউল্লাহ, নাসির ও আশরাফুলের সঙ্গে মুশফিক শতরানের জুটি গড়েছেন দুবার। মিরাজ, নাঈম, মুমিনুল, মেহরাব জুনিয়র ও জুনায়েদের সঙ্গে গড়েছেন একবার করে।

Banglabid

মুশফিক বৃহস্পতিবার সাজঘরে ফেরেন ৮৫ রানের মাথায়। গলে সবশেষ খেলা ম্যাচে হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি।

এই বছর মুশফিকের টেস্ট গড় ১০১.৭৫! পাঁচ ইনিংসে মোট ৪০৭ রান করেছেন তিনি। ওয়েলিংটনে ১৫৯ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩ রান করেছিলেন। এরপর হায়দরাবাদে ১২৭ এবং ২৩ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ তৃতীয় দিন সকালে সৌম্যকে হারিয়ে শুরু করে। মুশফিকের লড়াইটা শুরু হয় তখনই। প্রথম সেশনের ২৫ ওভারে তাকে রেখে চারজন ফিরে যান। রান আসে ৮০।

Reneta

শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় ৩১২ রানে। লঙ্কানদের থেকে মুশফিকরা তখন ১৮২ রানে পিছিয়ে। এরপর বৃষ্টি নামলে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কী হলো কঙ্গনার?

পরবর্তী

সন্ত্রাস ও জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা: আইজিপি

পরবর্তী
ফাইল ছবি

সন্ত্রাস ও জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা: আইজিপি

চেনা মাঠ, অচেনা রূপ

সর্বশেষ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT