জঙ্গিবাদ নির্মূলে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। সন্ত্রাস ও জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করে তিনি বলেন এককভাবে নয়, এশিয়া অঞ্চলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়িয়ে একসঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার পুলিশ হেড কোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া ও পাশ্ববর্তী দেশের পুলিশ প্রধানদের সম্মেলন। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারসহ ১৫টি দেশ।
ওই সম্মেলনে আলোচনায় আসবে জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ ও সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণসহ নানা বিষয়।
আইজিপি বলেন, দেশে যাতে জঙ্গিবাদের উত্থান হতে না পারে সেজন্য আইন-শৃংখলাবাহিনী সতর্ক আছে।
ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে ১২ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনের সম্মেলন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।








