চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শতভাগ ফিট’ হয়েই খেলছেন তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রত্যাবর্তনের ম্যাচে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি এ পেসার। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা রূপগঞ্জের হয়ে তলানির দল উত্তরার বিপক্ষে ৫ ওভারে দেন ৩৬ রান। আড়াই মাস পর নেমে করেন প্রচুর শর্ট বল। লেন্থ দুর্বল হওয়ায় গতির ফায়দা নেয় প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। লো-স্কোরিং ম্যাচে খরুচে বোলিংয়ের পর প্রশ্ন উঠেছে, তাসকিন পুরোপুরি ফিট তো?

বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিনকে স্বরূপে দেখা যায়নি চোট থেকে ফেরার পর। লিগে নেমে প্রথম ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। তাতে সংশয় জেগেছিল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবি জানাতে একটু আগেভাগেই নিজেকে প্রমাণের চ্যালেঞ্জে নেমে গেলেন না তো তাসকিন! শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর সংশয় দূর করে রূপগঞ্জ কোচ আফতাব আহমেদ জানালেন, পুরোপুরি ফিট বলেই খেলছেন তাসকিন।

‘তাসকিন এখন শতভাগ ফিট বলেই ওকে খেলানো হচ্ছে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ আছে, ভালো পজিশনে আছে দল। এখন যদি ও (তাসকিন) ৭০ ভাগ ফিট থাকতো তাহলে আমরা এই সুযোগটি নিতাম না। যেহেতু আমাদের একটি সুযোগ আছে, আমাদের এখানে ঝুঁকি নেয়ার সুযোগ থাকছে না।’

‘অবশ্যই ওর প্রচেষ্টা অনেক ভালো, আজকেও দেখছেন আপনারা। শতভাগ দিয়ে বোলিং করছে। প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করেছে, এখন আবার বোলিং করছে। সবমিলিয়ে যদি সবকিছু ঠিক থাকে, আর দলের একটি সমন্বয়ের ব্যাপার আছে, সব মিলিয়ে যদি ঠিক থাকে সবকিছু, তাহলে সমস্যা হবে না।’

চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে রূপগঞ্জ। ১১ ম্যাচে দশ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শেষ করেছে প্রথমপর্ব। সেরা ছয়ের সুপার লিগে নামার আগে দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে। একসময়ের মারকুটে ব্যাটসম্যান আফতাব অবশ্য এখনই শিরোপার কথা ভেবে আলাদা চাপ তৈরি হতে দিতে চান না দলের মাঝে।

আফতাব আহমেদ

সোমবার সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে রূপগঞ্জের প্রতিপক্ষ ধুঁকতে ধুঁকতে সেরা ছয়ে ঠাঁই পাওয়া মোহামেডান। গত আসরে সাদা-কালোদের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন আফতাব। এবার রূপগঞ্জের প্রধান কোচ তিনি। মাঠে নামার আগে এই ম্যাচ নিয়ে তার ভাবনা কেবলই আরেকটা জয়ের।

Reneta

‘প্রথম থেকেই একটা কথা বলে আসছি, শিরোপার জন্য কখনোই আমরা সুযোগ নেইনি। আমাদের লক্ষ্যই হচ্ছে ওয়ান বাই ওয়ান। আমাদের স্লোগানই হচ্ছে এটি, ওয়ান বাই ওয়ান। আমাদের স্ট্যাটাসেও দেখবেন এটি- ওয়ান বাই ওয়ান। সুতরাং আমরা কার বিপক্ষে খেলছি সেটি দরকার নেই। আমাদের লক্ষ্যই হচ্ছে দুই পয়েন্ট।’

‘আমরা যখন পরবর্তীতে সুপার লিগ শুরু করতে যাবো, সেটি কঠিন পজিশন, কঠিন সময়ে সবাই খুব ভালো খেলেই সুপার লিগে উঠেছে। সুতরাং তাদের (মোহামেডান) সাথে ম্যাচ বলে হালকা হওয়ার সুযোগই নেই। লক্ষ্য থাকবে জিতে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯তাসকিন আহমেদবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT