চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-সোবার্স-গাভাস্কার পেছনে, কোহলির পাশে মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সেঞ্চুরি করেই রেকর্ডবুকে অনেক পরিবর্তন এনেছেন মুমিনুল হক। এই সেঞ্চুরিতে যেমন বিশ্বের বর্তমান একনম্বর ব্যাটসম্যান বিরাট কোহলির পাশে বসেছেন, তেমনি ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকার, জ্যাক হবস, হাবার্ট সাটক্লিফ, গ্যারফিল্ড সোবার্স, সুনীল গাভাস্কারদের মতো কিংবদন্তিদের।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল। আউট হন ১২০ রানে। ক্যারিয়ারে মুমিনুলের এটি অষ্টম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তার সমান সেঞ্চুরি আছে কেবল ওপেনার তামিম ইকবালের।

২০১৮ সালে এটি মুমিনুলের চতুর্থ সেঞ্চুরি। চলতি বছর টেস্টে মুমিনুল ছাড়া চারটি সেঞ্চুরি আছে আর শুধুই বিরাট কোহলির। চারজন ব্যাটসম্যানের দুটি করে সেঞ্চুরি থাকলেও অন্য কারো তিনটি সেঞ্চুরিও নেই।

Banglabid

সেঞ্চুরিতে শুধু কোহলিকে স্পর্শই করেননি মুমিনুল, কিছু জায়গায় ভারতীয় অধিনায়ককে ছাড়িয়েও গেছেন। ইনিংসের হিসেবে কোহলিকে পেছনে ফেলেছেন মুমিনুল। ২০১৮ সালে এ পর্যন্ত চারটি সেঞ্চুরি করতে কোহলি খেলেছেন ১৮টি ইনিংস। মুমিনুল (১৩ ইনিংস) তার চেয়ে ৫ ইনিংস কম খেলেই চার সেঞ্চুরির দেখা পেলেন। ভারতীয় অধিনায়ককে (৫৮.৭৯) স্ট্রাইকরেটেও পেছনে ফেলেছেন মুমিনুল (৬৬.৫৫)।

মুমিনুল কোহলিকে পেছনে ফেলেছেন ব্যক্তিগত স্কোরেও। এবছর কোহলির সর্বোচ্চ স্কোর ১৫৩। আর মুমিনুলের ১৭৬। শ্রীলঙ্কার বিপক্ষে গত ফেব্রুয়ারিতে এই ইনিংস খেলেছিলেন তিনি। চট্টগ্রামেই ওই টেস্টে জোড়া শতক হাঁকান টাইগার বাঁহাতি।

তবে ব্যাটিং গড়ে মুমিনুলের চেয়ে এগিয়ে ভারতীয় সুপারস্টার। মুমিনুলের এবছর রানের গড় ৪৮.৬১। আর কোহলির ৫৯.০৫। কোহলি এগিয়ে আরও একটি জায়গায়ও। চার সেঞ্চুরির সঙ্গে চারটি হাফসেঞ্চুরিও আছে তার। তবে এই সময়ে চারটি সেঞ্চুরি করলেও কোনো হাফসেঞ্চুরি করতে পারেননি মুমিনুল।

Reneta

একই মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডবুকে মুমিনুল থাকলেন চার গ্রেট সাবেকের পাশে। ইংল্যান্ডের গ্রাহাম গুচ (লর্ডস), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (অ্যাডিলেড ও সিডনি), অস্ট্রেলিয়ারই ম্যাথু হেইডেন (মেলবোর্ন) আর ইংল্যান্ডের মাইকেল ভন (লর্ডস)। এক মাঠে সর্বোচ্চ ছয়টি করে সেঞ্চুরি করেছেন তারা।

চট্টগ্রামে মুমিনুলেরও হল ছয়টি সেঞ্চুরি। এই রাস্তায় মুমিনুল পেছনে ফেলেন শচীন টেন্ডুলকার, জ্যাক হবস, হাবার্ট সাটক্লিফ, গ্যারফিল্ড সোবার্স, সুনীল গাভাষ্কারকে। এই কিংবদন্তিদের নির্দিষ্ট একটি মাঠে সেঞ্চুরিসংখ্যা সর্বোচ্চ পাঁচটি করে।

মুমিনুলের সামনে এখন মাহেলা জয়াবর্ধনে। টেস্ট ক্রিকেটে এক মাঠে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি আছে লঙ্কান কিংবদন্তির। সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে এই রেকর্ড গড়েন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াল চাইলে ১৫০, বার্সা চাইলেই সালাহ ২৫০ মিলিয়ন!

পরবর্তী

‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে রাবিতে বিতর্ক প্রতিযোগিতা

পরবর্তী

‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে রাবিতে বিতর্ক প্রতিযোগিতা

মুমিনুলের সেঞ্চুরির পর বোলারদের ব্যাটসম্যান হয়ে ওঠা

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT