হৃদয়রোগে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী।
সোমবার সকাল সাড়ে ১০ টায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
তার হার্টে দুইটি ব্লক ধরা পড়ে, চিকিৎসকদের পরামর্শে একটি ব্লকে রিং বসানো হয়েছে। ২৪ ঘণ্টা অবজারভেশনে তাকে সিসিইউতে রাখা হয়েছে।
জাহাঙ্গীর কবির নানকের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।






