চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল’ রিপোর্টার্স ফোরামের প্রথম নারী সভাপতি শামীমা আক্তার

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:১৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
আদালত
A A

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৩-২৪ মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ সদস্য বিশিষ্ট ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সহসভাপতি পদে প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দৈনিক মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এসএম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

আজকের নির্বাচনের আগে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাইদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT