চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াইয়ের প্রতিশ্রুতি মাশরাফির

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
২:৩৬ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

ক্রিকেট উৎসবে আবারো মেতে উঠছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলংকা বাংলাদেশ উপমহাদেশের চার ক্রিকেট পরাশক্তিসহ এশিয়ার পাঁচ দেশের অংশগ্রহণে বুধবার পর্দা উঠছে এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট আসরের। মিরপুরের হোম অফ ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৭ টায় আয়োজক বাংলাদেশ মুখোমুখি ভারতের। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি দিয়েছেন সাফল্যের জন্য শেষ বিন্দু দিয়ে লড়ার প্রতিশ্রুতি।

প্রতিদ্বন্দ্বী তিন অধিনায়কের সঙ্গে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় সক্রিয় অংশগ্রহন ছিলো তার। কাউন্টারপার্ট মাশরাফি কিংবা মালিঙ্গার সঙ্গে জমিয়ে আড্ডাও দিয়েছেন। তবে কোমরের ইনজুরিতে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র ধোনির বাংলাদেশের বিরুদ্ধে খেলা নিয়ে প্রবল সংশয়। টিম-ম্যানেজমেন্ট তার বিকল্প হিসাবে পার্থিব প্যাটেলকে ডেকে পাঠিয়েছেন। শেষ অনুশীলনের আগে মিডিয়ার মুখোমুখি ধোনির ডেপুটি কোহলি জানালেন মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য এশিয়া কাপ সেরা প্রস্তুতির প্লাটফর্ম।

কোহলি বলেন, বিশ্বকাপের আগে আমরা যত দলের বিপক্ষে খেলতে পারবো তাদেরকে মূল্যায়ন করতে পারবো, তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানতে পারবো। তাদের বিপক্ষে কিভাবে খেলতে হবে এসব বিষয়ে আমরা ধারণা পাবো।

Banglabid

গত জুনে হোম অফ ক্রিকেটে মুস্তাফিজের বোলিং তান্ডবে ওয়ানডে সিরিজ হেরেছিলো ভারত। এবারো আরো একটি বড় আসরের আগে সেই বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে ভারতীয় শিবিরে দারুণ সমীহ, তুমুল কৌতূহল।

কোহলি বলেন, মুস্তাফিজ গত একবছর ধরে খুবই ভালো খেলছে। ১৯ বছর বয়সি একটি বোলারের এমন অসাধারণ বোলিং করতে দেখা ভারতের জন্যও ভিন্ন এবং বিশেষ কিছু বলে মন্তব্য করেন তিনি।

প্রতিপক্ষ শিবিরে মুস্তাফিজ ফ্যাক্টরকে দারুণ উপভোগ করছেন টিম-টাইগার্সের অধিনায়ক । মাশরাফি বলেন, মুস্তাফিজ এই সম্পর্কে কিছুই জানে না। জানলেও এটা নিয়ে চিন্তা করে না। মুস্তাফিজকে নিয়ে কথা হচ্ছে আর ও প্রেসার নিবে এমন ভাবার কিছু নাই।

Reneta

তাই বলে লক্ষ্য থেকে বিচ্যুত নয় বাংলাদেশ দল। ভারতীয়দের সামর্থ্যের প্রতি শ্রদ্ধা জানানোর পাশপাশি আরো একটি জয়ের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদও আছে তার।

মাশরাফি বলেন, ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। তাই তাদের হারাতে হলে আমাদের তিনটি বিভাগেই ভালো করতে হবে। আউটকাম নিয়ে না ভেবে আমরা আত্মবিশ্বাসের সাথেই ম্যাচটি খেলতে চাই।

প্রতিপক্ষের অধিনায়ক ধোনির সম্ভাব্য অনুপুস্থিতি কিংবা ছুটিতে থাকা ওপেনার তামিম ইকবালের বিকল্প হবেন কে তা নিয়ে সময় নষ্ট না করে সেরা পারফরম্যান্স দেয়ার প্রতিশ্রুতি বাংলাদেশ শিবিরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT