শত রান তুলে নিলেও ভারতকে খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছে না বাংলাদেশ। ৮৩ রানের ভেতর দলটির তিন উইকেট ফেলে দিয়ে মোস্তাফিজ-মিরাজরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন।
এশিয়া কাপ ফাইনালে দুবাইয়ে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নামে। মিরাজ-লিটন শতাধিক রানের জুটি গড়লেও বাংলাদেশ ২২২’র বেশি করতে পারেনি। লিটন ১১৭ বলে ১২১ রানের ইনিংস খেলেন। মিরাজ করেন ৩২। শেষ দিকে সৌম্য সরকার খেলেন ৩৩ রানের ইনিংস।
বল করতে নেমে পঞ্চম ওভারে নাজমুল ইসলাম অপু প্রথম সাফল্য পান। ১৪ বলে ১৫ রান করা শেখর ধাওয়ানকে সৌম্য সরকারের ক্যাচ বানান।
অষ্টম ওভারে আম্বতি রায়ডুকে ফেরান মাশরাফী। দেখার মতো এক ইনসুইঙ্গারে মুশফিকের হাতে ২ রানে রায়ডুকে ধরা পড়তে বাধ্য করেন।
এরপর অধিনায়ক রহিত শর্মা ফেরেন হাফসেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে। রুবেলের বলে ধরা পড়েন অপুর হাতে।







