জনপদ

ল্যাম্পপোস্টে মাথা থেঁতলে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ল্যাম্পপোস্টে মাথা থেঁতলে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একজন এসএসসি পরীক্ষার্থী বাসের জানালা দিয়ে মাথা বের করলে সড়কের ল্যাম্পপোস্টে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের ছেলে সাকিবুল ইসলাম (১৮)। তিনি বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…