তথ্যপ্রযুক্তি

ল্যাপটপের ব্যাটারি বেশিক্ষণ ধরে রাখতে এলো ‘ক্রোম ফিফটিসেভেন’

ল্যাপটপের ব্যাটারি বেশিক্ষণ ধরে রাখতে এলো ‘ক্রোম ফিফটিসেভেন’

ইন্টারনেট ব্যবহারের সময় ব্রাউজারের মাধ্যমে ল্যাপটপের ব্যাটারির ওপর মারাত্মক চাপ পড়ে। কমে যায় ব্যাটারির স্থায়ীত্ব। এই সমস্যা থেকে গ্রাহককে কিছুটা হলেও স্বস্তি দিতে আসছে গুগলের ‘ক্রোম’ ব্রাউজারের নতুন সংস্করণ।

এমন স্বস্তি দেয়া ঘোষণা দিয়েছে গুগল। ব্যাটারি সহায়ক মাইক্রোসফট ইনসিস্টেন্ট এর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে ক্রোম ব্রাউজারের ব্যাটারি ক্ষুধা কমাতে কাজ করে আসছিলো এই প্রযুক্তি জায়ান্ট।

ক্রোমের নতুন সংস্করণ ‘ক্রোম ফিফটিসেভেন’ ট্যাবগুলোর অতিরিক্ত ব্যাটারি হ্রাস কমিয়ে আনবে। এর মাধ্যমে ২৫% ব্যাটারি হ্রাস কমাতে সক্ষম হয়েছে গুগল। তাই ল্যাপটপের ব্যাটারি সাপোর্ট দীর্ঘস্থায়ী করতে ক্রোম ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ‘ক্রোম ফিফটিসেভেন’।

বিষয়:গুগল ক্রোম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…