চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ল্যান্ড মার্ক কেসে’ বোদির ৫ বছরের জেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যানসি ক্রনিয়ের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি। সেই ঘটনার পর প্রোটিয়া ক্রিকেটে আরেকটি কেলেঙ্কারির জন্ম দিয়ে আলোচনায় গুলাম বোদি। স্পট-ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ায়, নতুন আইনে প্রথম প্রোটিয়া হিসেবে ৫ বছরের জেল হয়েছে বোদির।

ঘটনাটি ২০১৫ সালের। তখন সুপার স্পোর্টসের ধারাভাষ্যকার পরিচয়ের সুযোগ নেন। কীভাবে সহজে টাকা উপার্জন করা যায়, তা জানিয়ে সাবেক সতীর্থ-ক্রিকেটারদের ফুসলানোর চেষ্টা করেন বোদি।

২০০০ সালে ক্রনিয়ের ফিক্সিং কেলেঙ্কারির পর দুর্নীতিরোধে ২০০৪ সালে বিশেষ একটি আইন করা হয়। ওই আইনের আওতায় প্রথম কাউকে শাস্তি দেয়া হল সাউথ আফ্রিকায়। তাই দেশটিতে এই ঘটনাটিকে বলা হচ্ছে ‘ল্যান্ড মার্ক কেস’।

Banglabid

মোট আটটি দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নিজের দোষ স্বীকার করে নেন বোদি। জানিয়েছেন, এই শাস্তির বিরুদ্ধে তিনি আপিল করবেন।

বিভিন্ন মিডিয়া সূত্রের খবর, প্রথমে একজন ভারতীয় বোদির কাছে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তারপর নিজের পরিচিতির মাধ্যমে সতীর্থদের প্রস্তাব দেন। তাদের মধ্যে ছিলেন আরেক ক্রিকেটার আলভারো পিটারসেনও। ঘটনা তদন্তের পর নতুন আইনে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় গুলাম বোদিকে। আর পিটারসেনকে নিষিদ্ধ করা হয়েছিল একবছর। তিনি অবশ্য শাস্তি কাটিয়ে ফিরেছেন ক্রিকেট অঙ্গনে।

২০০৭ সালে সাউথ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে, একটি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে বোদির। ২০০২ সালেও ডাক পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু চোটের কারণে দলের সঙ্গে সফর করা হয়নি। চায়নাম্যান বোলার হওয়ার সঙ্গে আগ্রাসী বাঁহাতি ব্যাটসম্যানও ছিলেন বোদি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে আগুনে শতাধিক দোকান ভস্মীভূত

পরবর্তী

এল ক্ল্যাসিকো আর্জেন্টিনায়?

পরবর্তী

এল ক্ল্যাসিকো আর্জেন্টিনায়?

চিলি-মেট্রোরেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-জরুরি অবস্থা

মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলিতে সহিংসতা, জরুরি অবস্থা জারি

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT