ক্রিকেট

ল্যাথামের দ্বিতীয় ডাবল, সেঞ্চুরি তুলে রানআউট কনওয়ে

ক্রিকেটার কেভিন ও ব্র্যাডম্যানের উদযাপন, দর্শকদের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার কেভিন ও ব্র্যাডম্যানের উদযাপন, দর্শকদের মাঝে, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বোলারদের হতাশার মাত্রা আরও বাড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ছুটছেন টম ল্যাথাম। দ্বিতীয় উইকেটে কিউই অধিনায়কের সঙ্গে ২২৪ রানের জুটি গড়ে রানআউটে ফিরেছেন সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রানপাহাড় গড়ার পথে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড, সংগ্রহ ১ উইকেটে ৩৮৭ রান। ল্যাথাম ৩১০ বলে ৩১ চারে ২০৩ ও শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ১১ রানে ক্রিজে।

সোমবারের প্রথম বলে ইবাদত হোসেনকে চার মেরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। লেগ স্টাম্পের উপর করা হাফভলি বল ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়া করেন তিনি।

একই ওভারের পঞ্চম বলে প্রায় পরাস্তই ছিলেন কনওয়ে। ইবাদতের ফুললেন্থ বল ব্যাটের উপরের কানায় লাগে। বাড়তি বাউন্স থাকায় স্লিপের উপর দিয়ে উড়ে পেরিয়ে যায় সীমানা।

শরিফুলের বলে রান নিতে মরিয়া ল্যাথাম এক রানের জন্য ছুটতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন। কনওয়ে ছিলেন অপ্রস্তুত, সুযোগে মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন তিনি। ১৬৬ বলে ১২ চারে ১০৯ রান করে ফেরেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১২২।

অন্যদিকে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে রান করাটাকে অভ্যাসে পরিণত করেছেন ল্যাথাম। ২৯ বছর বয়সী ব্যাটারের টাইগারদের বিপক্ষে গড় প্রায় একশো ছুঁইছুঁই (৯৪)। বাংলাদেশকে পেলেই মাতেন শতকে, সেটাকে যেন দেড়শ ছাড়াতেই হবে। আগের দুটি দেড়শ পেরোনো শতক ছাড়িয়ে এবার তো দ্বিশতকই হাঁকিয়ে ফেললেন।

৬৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০৯ ইনিংসে ১২বার সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। রান করেছেন চল্লিশের উপর গড়ে। সেই ল্যাথাম বাংলাদেশের বিপক্ষে আবারও চওড়া করেছেন ব্যাট।

বিষয়:কনওয়ে ক্রাইস্টচার্চ ল্যাথাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…