চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামের দ্বিতীয় ডাবল, সেঞ্চুরি তুলে রানআউট কনওয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ পূর্বাহ্ন ১০, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বোলারদের হতাশার মাত্রা আরও বাড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে ছুটছেন টম ল্যাথাম। দ্বিতীয় উইকেটে কিউই অধিনায়কের সঙ্গে ২২৪ রানের জুটি গড়ে রানআউটে ফিরেছেন সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রানপাহাড় গড়ার পথে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড, সংগ্রহ ১ উইকেটে ৩৮৭ রান। ল্যাথাম ৩১০ বলে ৩১ চারে ২০৩ ও শেষ টেস্ট খেলতে নামা রস টেলর ১১ রানে ক্রিজে।

সোমবারের প্রথম বলে ইবাদত হোসেনকে চার মেরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। লেগ স্টাম্পের উপর করা হাফভলি বল ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়া করেন তিনি।

একই ওভারের পঞ্চম বলে প্রায় পরাস্তই ছিলেন কনওয়ে। ইবাদতের ফুললেন্থ বল ব্যাটের উপরের কানায় লাগে। বাড়তি বাউন্স থাকায় স্লিপের উপর দিয়ে উড়ে পেরিয়ে যায় সীমানা।

শরিফুলের বলে রান নিতে মরিয়া ল্যাথাম এক রানের জন্য ছুটতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন। কনওয়ে ছিলেন অপ্রস্তুত, সুযোগে মিরাজের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন তিনি। ১৬৬ বলে ১২ চারে ১০৯ রান করে ফেরেন। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১২২।

অন্যদিকে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে রান করাটাকে অভ্যাসে পরিণত করেছেন ল্যাথাম। ২৯ বছর বয়সী ব্যাটারের টাইগারদের বিপক্ষে গড় প্রায় একশো ছুঁইছুঁই (৯৪)। বাংলাদেশকে পেলেই মাতেন শতকে, সেটাকে যেন দেড়শ ছাড়াতেই হবে। আগের দুটি দেড়শ পেরোনো শতক ছাড়িয়ে এবার তো দ্বিশতকই হাঁকিয়ে ফেললেন।

Reneta

৬৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০৯ ইনিংসে ১২বার সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ব্যাটার। রান করেছেন চল্লিশের উপর গড়ে। সেই ল্যাথাম বাংলাদেশের বিপক্ষে আবারও চওড়া করেছেন ব্যাট।

Jui  Banner Campaign
ট্যাগ: কনওয়েক্রাইস্টচার্চলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

অধিকার কেড়ে নিতে নতুন জালিমদের আবির্ভাব ঘটেছে: তারেক রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি,  ছবি: সংগৃহীত।

যেভাবে হত্যা করা হয় সাইফ আল গাদ্দাফিকে

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আলোচনায় সাংবাদিকের মন্তব্য, সৌদি ছাড়ছেন রোনালদো?

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইনের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘অবিশ্বাসের দেশে’ বড়দের জন্য ছোটদের গান!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT