চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামের আঙুল নিয়ে ভাবনায় নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৭, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর মাত্র দিন বারো আগে নিউজিল্যান্ড দলে ধাক্কা। আঙুলের চোটে বিশ্বকাপ খেলা না আটকালেও টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামা অনিশ্চিত কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান টম ল্যাথামের।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন ল্যাথাম। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। ক্রাইস্টচার্চে ফিরে বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারস্ত হন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

ল্যাথামের চোটের জায়গায় এক্স-রে করার পর জানা যায় যে, চোট তার বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি সম্পূর্ণ ফিট নাও হতে পারেন।

১জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ল্যাথাম খেলতে না পারলে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন টম ব্লান্ডেল, যাকে ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে ১৫ জনের স্কোয়াডে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই যদি হয়, তবে ১৯৮৭ সালের পর আবার কোনো কিউই ক্রিকেটারের ওয়ানডে অভিষেক হবে বিশ্বকাপের আসরে।

নিউজিল্যান্ডের নির্বাচক প্রধান গেভিন লারসেন এটাও জানিয়েছেন, তারা রিজার্ভ উইকেটকিপার হিসাবে বিজে ওয়াটলিংকে নির্বাচিত করেছেন। ওয়াটলিং ছাড়াও টিম সেফার্ট রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে।

২৫ ও ২৮ মে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচে ব্লান্ডেলই উইকেটকিপারের ভূমিকা পালন করবেন। দুটি ম্যাচে ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে পারলে বিশ্বকাপের আসরে তার ওয়ানডে অভিষেক অনেকটাই নিশ্চিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯নিউজিল্যান্ড ক্রিকেটবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT