আন্তর্জাতিক

ল্যাটিন আমেরিকায় করোনা টিকাদান শুরু

স্বাস্থ্যকর্মী করোনা টিকা দিচ্ছেন, মাস্ক ও সুরক্ষা গ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনা টিকা দিচ্ছেন, মাস্ক ও সুরক্ষা গ্লাস পরা, টিকা কার্যক্রমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার পর এবার দক্ষিণ আমেরিকার মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বিবিসি জানায়: ল্যাটিন আমেরিকা মহাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স।

বৃহস্পতিবার মেক্সিকোতে প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয়।

এর আগে দেশটিতে যুক্তরাষ্ট্র-জার্মান প্রতিষ্ঠান কর্তৃক তৈরি ফাইজার-বায়োএনটেকের ৩ হাজার ডোজ টিকার প্রথম চালান এসে পৌঁছায়।

করোনা মহামারিতে মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরই দেশটির অবস্থান।

বৃহস্পতিবার চিলি ও কোস্টারিকায় ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু হয়।

ইতিমধ্যে আর্জেন্টিনা রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকার জরুরি ব্যবহারের বিষয়টি অনুমোদন করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানী বুয়েনেস আইয়ারসে এ টিকার ৩ লাখ ডোজের প্রথম চালান এসে পৌঁছায়।

বিষয়:করোনা ভ্যাকসিন করোনাভাইরাস ল্যাটিন আমেরিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…