চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে মিললো লোহার খনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি আবিষ্কার করেছে। দুই মাস ধরে কূপ খননের মাধ্যমে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করার পর জিএসবি’র কর্মকর্তারা গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জিএসবি’র উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ মাসুম জানান: ‘দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ইসবপুর গ্রামে জিএসবির অনুসন্ধানে কূপ খনন করে ভূগর্ভের এক হাজার ৩৩০ ফুট নীচে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে, যা দেশের জন্য একটি ব্যতিক্রমী ঘটনা এবং বাংলাদেশে এ ধরণের প্রথম আবিষ্কার।’

খননকাজে নিয়োজিত জিএসবি’র উপ-পরিচালক আরও জানান: ‘বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হয়েছে, সেসব খনির লোহার মান ৫০ শতাংশের নীচে। আর বাংলাদেশের লোহার পারসেন্ট ৬০ শতাংশের উপরে। জিএসবি’র নিজস্ব ল্যাব ও জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। লোহার খনি আবিষ্কার বাংলাদেশে (ইসবপুরে) এই প্রথম, যার ব্যপ্তি ৬-১০ স্কয়ার কিলোমিটারের মধ্যে হতে পারে। এখানে কপার, নিকেল ও ক্রমিয়ামেরও উপস্থিতি রয়েছে।’

তিনি জানান: এর আগে ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর গত ২০১৩ সালে এই গ্রামের ২ কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কূপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সেই গবেষণার সূত্র ধরে চলতি বছরের গত ১৯ এপ্রিল থেকে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয়। এরপর ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৫০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে আশার আলো দেখা যায়।

গত ২৬ মে জিএসবি’র মহাপরিচালক জিল্লুর রহমান চৌধুরী সহ উর্ধ্বতন কর্মকর্তারা এখানে পরিদর্শন করেন। এ সময় মহাপরিচালক সাংবাদিকদের সুখবর না দিলেও লোহার খনি আবিষ্কার হতে চলেছে এমন ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে দীর্ঘ চেষ্টার ফলে এক হাজার ৭৫০ ফুট গভীরে খনন করে লোহার খনির আবিষ্কার করা হয়েছে। সেখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাকিমপুর উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রাম। এই গ্রামের কৃষক ইছাহাক আলীর কাছ থেকে ৫০ শতক জমি ৪ মাসের জন্য ৪৫ হাজার টাকায় ভাড়া নিয়ে খনিজ পদার্থের অনুসন্ধানে কূপ খনন শুরু করে জিএসবি।

Reneta

জিএসবি’র উপ-পরিচালক (ড্রিলিং ইঞ্জিনিয়ার) মো. মাসুদ রানা জানান, গত ১৯ এপ্রিল থেকে ইসবপুর গ্রামে কূপ খনন শুরু করা হয়। ৩০ সদস্যের বিশেষজ্ঞ দল ৩ শিফটে এই কার্যক্রম পরিচালনা করছে।

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের গোলাম মওলা ও ইসবপুর গ্রামের বাসিন্দারা জানান: আমরা জানতে পারলাম এখানে লোহার খনি পাওয়া গেছে। এখান থেকে লোহা উত্তোলন করা হলে এখানকার মানুষের জীবনমান পাল্টে যাবে। কর্মসংস্থান হবে এখানকার মানুষের। দেশের জন্যও লাভজনক হবে। এমনই আশায় বুক বাঁধছেন এখানকার সর্বস্তরের মানুষ। তাই গুরুত্ব বিবেচনায় সরকারের কাছে খনি উন্নয়ন কাজে জোর দাবি জানিয়েছেন তারা।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর রশিদ জানান, তার উপজেলায় লোহার খনি আবিষ্কার হওয়ায় তিনি নিজেকে গর্বিত মনে করছেন। এই খনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কাজে লাগিয়ে চলমান উন্নয়নের গতি ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কয়লা খনিদিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

এখন পর্যন্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

দুর্যোগে রাজনীতি নয়, প্রয়োজন মানবতা

জুলাই ১৩, ২০২৬

সেনা পরিবারে বেড়ে উঠেছি, তাই সেনাসদস্যদের কাছে এলে শৈশব মনে পড়ে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এক হাতে কলম অন্য হাতে ছাতা, বৃষ্টিতে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জুলাই ১৩, ২০২৬

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT