চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোপাট হওয়া টাকা ফেরাতে প্রয়োজনে মামলা: অর্থমন্ত্রী

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৬:৪৮ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে একশ’ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রয়োজনে ওই ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ।

সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অর্থ হ্যাকিং হওয়ার ঘটনায় দায় সংশ্লিষ্ট ব্যাংকের। এ দায় এড়ানোর কোনো সুযোগ নেই। অর্থ উদ্ধারে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাবে বাংলাদেশ।

অর্থমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো দোষ নেই। এটা ফেডারেল রিজার্ভ যারা এ বিষয়টা নিয়ন্ত্রণ করে তাদের কোনো গোলমাল হয়েছে। তারা যদিও এ বিষয়টা অস্বীকার করেছে তাদের কোনো দায়িত্ব নেই। এটা হতেই পারে না।’

তিনি আরো বলেন, ‘তারা কোনো মতেই তাদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। যাদের কাছে টাকা রাখছি, তারা এটার দায়-দায়িত্ব তাদের; দরকার হলে আমরা মামলা করবো।’

এর আগে, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ১০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বিদেশি হ্যাকাররা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এভাবে অর্থ খোয়া যাওয়ার ঘটনা এই প্রথম। অর্থ ফেরত পেতে গোপনে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮০০ কোটি টাকাঅর্থমন্ত্রীবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT