চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকার্নোতে বিরল অর্জনের অপেক্ষায় ‘প্যারাসাইট’ অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

দক্ষিণ কোরিয়ার সদ্য কানজয়ী চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর অভিনেতা সং কাং-হো লোকার্নো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন। এই প্রথম কোনো এশিয়ান অভিনেতা এই পুরস্কার পাচ্ছেন।

সং কাং-হো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা। কোরিয়ান সিনেমায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ ১২ আগস্ট বং জুন-হু তার হাতে এই পুরস্কার তুলে দিবেন।

এশিয়ান সেরা পারফর্মারদের মধ্যে সং একজন, যিনি মূল ধারা এবং বিকল্প ধারা দুই জায়গাতেই প্রশংসা কুড়িয়েছেন সমালোচকদের কাছে। ১৯৯৬ সালে হং স্যাং-সু’র ছবি ‘দ্য ডে অ্যা পিগ ফেল ইনটু দ্য ওয়েল’ ছবিতে তার অভিষেক হয়েছিল। কিন্তু তিনি পুরো বিশ্বের নজরে আসেন ২০০০ সালে মুক্তি পাওয়া পার্ক চ্যান-উকের ‘জয়েন্ট সিকিউরিটি এরিয়া’তে নর্থ কোরিয়ান সৈন্যের ভূমিকায় অভিনয় করে।

বং এর সাথে তিনি প্রথম কাজ করেন ২০০৩ সালের অ্যাকশন ড্রামা ‘মেমোরিজ অব মার্ডার’ ছবিতে। এরপর তিনি বং এর নির্মাণ করা দ্য হোস্ট(২০০৬), স্নোপিয়ারসার (২০১৩) এবং সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্যারাসাইট’ ছবিতে অভিনয় করেছেন। ‘প্যারাসাইট’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নিয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হওয়ার পর ফেস্টিভ্যালের পিয়াজ্জা গ্র্যান্ডেতে সং কাং-হো’র প্রতি সম্মান প্রদর্শন করে ‘মেমোরিজ অব মার্ডার’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে লোকার্নো।

৭২ তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ৭ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারাসাইটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স সালমানের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT