লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন -সেভেন ইউনিফিলে যোগদিতে বাংলাদেশ নৌবাহিনীর ১শ’ ৩৫ সদস্যের একটি দল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।
বিমানবন্দরে তাদের বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এমএম শেরাফুল্লাহ। সেসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌসদস্যরা লেবাননে জাতিসংঘের মোতায়েনকৃত নৌবাহিনীর জাহাজ আলী হায়দার ও নির্মূলে যোগদান করবেন।
এছাড়া আগামী ২২জুন ২য় দফায় নৌবাহিনীর আরো ১শ’ ৩৫ সদস্য লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।







