চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
বাংলাদেশ
A A

লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা মেডেলে ভূষিত হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকান্ডের স্বীকৃতিস্বরুপ এই মেডেল তুলে দেন।

গত ৩ জুন লেবাননের বৈরুতে মেডেল প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবানীজ নৌবাহিনীর কমান্ডার, কমান্ডার-ইন-চীফ সিনিয়র।

আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশের সমুদ্রসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে জাতিসংঘের অধীনে পরিচালিত বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট ও প্যাট্রোল ক্রাফটসমূহ এক দশকের বেশী সময় ধরে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।

ব্রাজিল, জার্মানী, গ্রীস, ইন্দোনেশিয়া ও তুরস্কের যুদ্ধজাহাজের সাথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌসদস্যগণ ভূ-মধাসাগরের লেবানীজ জলসীমার নিরাপত্তা প্রদান ও অবৈধ সরঞ্জাম প্রবেশ রোধের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এতে নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা ও নৈপুন্য প্রদর্শন করে দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করছে। মেডেল প্যারেড অনুষ্ঠানে এমটিএফ কমান্ডার শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল নৌসদস্যেকে সফলভাবে মিশন কর্মকান্ড সম্পাদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়া, তিনি সকল নৌসদস্যদের নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্ব শান্তি কার্যক্রমে স্বার্থক এবং নিবেদিতভাবে অবদান রাখার জন্য সাধুবাদ জানান।

Reneta

তিনি বর্তমানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রাদূর্ভাবের কারণে সকলকে বিশেষ স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন। বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী সকল পদক্ষেপ যথাযথভাবে মেনে চলার জন্য বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর সকল নৌসদস্যকে ধন্যবাদ জানান।

জাতিসংঘের ম্যানডেট অনুযায়ী UNIFIL এ বাংলাদেশ নৌবাহিনীর সাফল্যের ধারাবাহিকতার জন্য তিনি নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নৌবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT