বিনোদন

লেডি গাগার মন খারাপ!

লেডি গাগা

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লেডি গাগা। গান নয়, এবার ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জয় করে নিয়েছেন তিনি। কিন্তু তবুও মন খারাপ তার।

লেডি গাগার প্রিয় ঘোড়া আরাবেলা মারা গেছে। সামাজিক মাধ্যমে আরাবেলার একটি ছবি শেয়ার করে লেডি গাগা লিখেছেন, ‘সেরা গায়িকা এবং গ্লেন ক্লোজ এর সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আমার হৃদয় গর্বে ভরে গেছে। কিন্তু শো শেষ হওয়ার পরপরই আমি জানতে পারি যে আমার প্রিয় ঘোড়া আরাবেলা মৃত্যুর পথে।’

অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই লেডি গাগা ছুটেছেন প্রিয় ঘোড়াকে শেষ বিদায় দেয়ার জন্য। একসঙ্গে কাটানো স্মৃতিগুলো তিনি কখনোই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন। আরাবেলা তারই একটা অংশ হয়ে গিয়েছিল, যেন এক আত্মা।

 

View this post on Instagram

 

Goodbye, my angel ?

A post shared by Lady Gaga (@ladygaga) on

বিষয়:লেডি গাগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…