চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেজের প্রতিরোধে ব্রিসবেনে ভারতের একটি সুখী দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ষষ্ঠ উইকেট পড়ে গেছে ১৮৬ রানে। বলতে গেলে সেটি স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জনের উইকেট ছিল। মুখে হাসি চওড়া হয়ে পড়া অস্ট্রেলিয়ার বোলারদের এরপরই দীর্ঘ বিষাদে ডুবিয়েছে ভারতের সপ্তম উইকেট জুটি। শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের শতরান পেরনো সেই জুটিতে ব্রিসবেন টেস্টে লড়াই জমিয়ে তুলেছে ভারত।

সিরিজে ১-১এ সমতা নিয়ে ব্রিসবেনে নেমেছে দুদল। রোববার সিরিজের চতুর্থ, তথা শেষ টেস্টের তৃতীয় দিনে ভারতের টেলের প্রতিরোধে টক্কর দেয়া একটা দিনের মুখে পড়েছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয়েছিল ৩৬৯ রানে। জবাব দিতে নেমে লেজের দিকের ব্যাটসম্যানদের প্রতিরোধে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৩৬ রান তুলেছে ভারত। প্রথম ইনিংস থেকে ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিরা।

দিনের শেষ ঘণ্টায় নেমে লিড বাড়িয়ে ৫৪ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২১ রানে দিন শেষ করেছে। ডেভিড ওয়ার্নার ২০ ও মার্কাস হ্যারিস ১ রানে চতুর্থ দিনে লিড বাড়াতে নামবেন।

রোহিত শর্মা ৪৪ করে আগেরদিনই ফিরে গেছেন, শুভম গিলের নামের পাশে ৭ রান। চেতেশ্বর পূজারা ২৫, অধিনায়ক আজিঙ্কা রাহানে ৩৭, মায়াঙ্ক আগারওয়াল ৩৮, রিশভ পান্ট ২৩ করে সাজঘরে হাঁটা দিয়েছেন পরেরদিন। কেউই ইনিংস টানতে পারেননি খুব দরকারের মুহূর্তে।

স্বীকৃত ব্যাটসম্যানদের সেই না পারার ব্যর্থতা মুছে দিতেই যেন দৃঢ় সংকল্পে যুক্ত হন শার্দূল ও ওয়াশিংটন। দুজনে সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করেছেন, ব্যাট করেছেন ৩৬ ওভার।

Reneta

প্যাট কামিন্সের বলে ৬৭ করে শার্দূলের বিদায়ে ভাঙে জুটি। ততক্ষণে তিনশ পেরিয়ে গেছে ভারতের সংগ্রহ। ৯ চার ও ২ ছয়ে ১১৫ বলে প্রথম টেস্ট ফিফটি তুলেছেন মাত্র দ্বিতীয় টেস্টে নামা ২৯ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার। প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে যথাক্রমে তার ব্যাটিং গড় ১৬ ও ১৩ করে।

কিছুক্ষণ পর ফিরে যান অভিষিক্ত ওয়াশিংটনও। তার অবদান ৬২। ৭ চার ও এক ছয়ে ১৪৪ বলের ইনিংস খেলেছেন ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফব্রেক বোলার। তাকে ফিরিয়েছেন স্টার্ক, গ্রিনের ক্যাচ বানিয়ে। মূলত বোলার হিসেবে দলে এলেও ব্যাটিংটা তিনি মোটামুটি পারেন। প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে তার ৩১ আর ২০-এর উপর গড় সেটাই বলে।

জস হ্যাজেলউড ৫ উইকেট নিয়ে অজিদের সেরা। ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। অন্য উইকেটটি গেছে নাথান লায়নের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াশিংটনব্রিসবেন টেস্টভারত-অস্ট্রেলিয়া টেস্টলিড স্পোর্টসশার্দূলহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মেলানিয়াসহ মেঝেতে বসে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২৭, ২০২৬

ঘরের উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

এপ্রিল ২৭, ২০২৬

জুলাইয়ে ভিয়েতনামে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী

এপ্রিল ২৭, ২০২৬

কোদাল হাতে শার্শায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT