লক্ষ্মীপুরের কমলনগরে লেগুনা চাপায় এক নারী নিহত হয়েছেন। রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি অটোরিক্সায় থেকে নামার পরই পেছন থেকে আসা অপর একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর অাহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







