ফুটবল

লেগানেসকে হারিয়ে টেবিলের তিনে রিয়াল

লেগানেসকে হারিয়ে টেবিলের তিনে রিয়াল

লা লিগায় ধুঁকে ধুঁকে চলা রিয়াল মাদ্রিদ লেগানেসকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে। বর্তমান চ্যাম্পিয়নরা বুধবার রাতে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে।

এই জয়ে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল রিয়াল মাদ্রিদ। লিগে অপরাজিত বার্সেলোনা ৬২ পয়েন্টে শিরোপা দেখছে। আর ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লেগানেস ২৯ পয়েন্টে টেবিলের ১৩তম স্থানে।

গত জানুয়ারিতে লেগানেসের কাছে হারের স্মৃতিটা রিয়ালের জন্য টাটকাই। কোপা ডেল রের কোয়ার্টারে সেই হারে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে জিনেদিন জিদানের দল। এমন প্রতিপক্ষের বিপক্ষে অনিয়মিত একাদশ নিয়েই নামেন জিদান।

দলের প্রাণভোমরা রোনালদো ও গোলরক্ষক নাভাসকে বিশ্রামে রাখার পর বেলকেও সাইডবেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লস ব্ল্যাঙ্কোস কোচ। সঙ্গে মিডফিল্ডার টনি ক্রুজ, লুকা মদ্রিচ ও ডিফেন্ডার মার্সেলোকে তো চোটের কারণে পানইনি।

এমন ম্যাচে আবার ৬ মিনিটেই পিছিয়ে পড়ে অতিথিরা। স্বাগতিকদের উনাই বুসটিনজা দলকে এগিয়ে দেন।

মূর্তিকারিগর

লেগানেসের এগিয়ে থাকাটা অবশ্য স্থায়ী হয় মাত্র পাঁচ মিনিট। মিডফিল্ডার কোভাসিচের বানিয়ে দেয়া বল জালে ঠেলে সমতা ফেরান লুকাস ভাসকেজ।

পরে ২৯ মিনিটে বেনজেমার সঙ্গে বল দেয়া-নেয়া করে ভাসকেজের দিকে ঠেলে দিয়েছিলেন কাসেমিরো, ফিরতি পাসে বল পেয়ে দলকে লিড এনে দেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

মধ্যবিরতির পর ফিরে অবশ্য গোল পাচ্ছিল না কোন দলই। যোগ করা সময়ে কোভাসিচ প্রতিপক্ষ বক্সে বাজেভাবে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিশ্চিত জয়ের সামনে দাঁড়িয়ে স্পটকিকে রিয়ালের ব্যবধান বাড়ান সার্জিও রামোস।

বিষয়:জিদান রিয়াল লেগানেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…