চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখাপড়া শিখতে হবে কারণ দেশের দায়িত্ব তোমরাই নিবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৭
শিক্ষা
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষার্থীদের পড়াশোনার আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমাদের জন্য আমরা অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তোমাদের লেখাপড়া শিখতে হবে এজন্য যে ভবিষ্যতে দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে।

“তোমরাই কেউ কেউ ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তোমরাই দ্বায়িত্ব গ্রহণ করবে। তোমাদের যেমন নিজেদের পিতামাতার দায়িত্ব নিতে হবে তেমন দেশের দায়িত্বও নিতে হবে।”

রোববার গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

দেশের শিক্ষার উন্নয়নে নানান পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আমরা প্রথমেই গুরুত্ব দিই শিক্ষায়। দেশের শিক্ষা ব্যবস্থা এখন অনেক আধুনিক করা হয়েছে। এখন অনলাইনেই পাওয়া যায় সব তথ্য। অনলাইনেই বিভিন্ন আবেদন করা যায়। এমনকি রেজাল্ট জানার জন্যও কাউকে বাইরে যেতে হয় না। ঘরে বসেই অনলাইনে রেজাল্ট জানা যায়। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কিভাবে গ্রহণ করা যায় সেই চেষ্টা করেছি আমরা। আগে সবাই মোবাইলই চিনতো না আর কম্পিউটার ছিলো স্বপ্নের মতো। এখন সবার ঘরে ঘরে কম্পিউটার, হাতে হাতে ফোন।

সন্তানকে আরো শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক এবং সবার আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দিনের কোন সময়টা পড়ার জন্য সবচেয়ে ভালো সেসময় পড়তে বসতে হবে। অভিভাবকদের আহ্বান জানাবো সন্তানদের আরো বেশি সময় দিন। ওর সঙ্গে বন্ধুর মতো মিশুন।  সে স্কুল-কলেজে গেলো কিনা, কার সঙ্গে মিশলো সেদিকটাতে নজর রাখুন, যেন সে জঙ্গিবাদ বা মাদকাসক্তিতে জড়িয়ে না পরে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এইচএসসির ফলাফলপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT