চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক কবরী

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৩৪ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A
কবরী

কবরী

চিত্রনায়িকা কবরী লেখক হলেন। এবার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় আসছে কবরীর প্রথম বই। নাম ‘স্মৃতিটুকু থাক’। কী আছে এই বইয়ে? কবরী বললেন, ‘আমি নিজেকে নিয়ে লিখেছি। আত্মজীবনীও বলতে পারেন। রুপালী পর্দা থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবনের কিছু অংশ এই বইয়ে তুলে ধরেছি।’

কবরীর এই বইয়ের ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। বইটি প্রকাশ করছে বিপিএল প্রকাশনী। দু​–এক দিনের মধ্যেই বইটি হাতে পাবেন পাঠকেরা।

কবরী আরও বলেন, ‘অনেকদিন ধরেই এমন একটি বই লেখার চেষ্টা করেছি। এবার তা শেষ হয়েছে। আমার জীবনের কিছু স্মৃতি পাঠকেরা জানতে পারবেন এই বইয়ে। জানতে পারবেন আমার জীবনের অনেক অজানা তথ্য, যা সচরাচর বলা হয়না বা কখনো বলিনি।’

‘স্মৃতিটুকু থাক’ একটি ছবির নাম। তাতে অভিনয় করেছেন কবরী। নিজের অভিনীত ছবির নামটি বেছে নিয়েছেন বইয়ের জন্য? কবরী বলেন, ‘পুরো বইটিই তো স্মৃতি থেকে লেখা। আমার স্মৃতিগুলো পাঠকদের সঙ্গে শেয়ার করেছি। কেউ যদি মনে করেন, এই বইয়ে আমাকে পুরোপুরি খুঁজে পাবেন, সেটা ঠিক হবে না। কারণ অল্প সময়ে বইটি লিখেছি। এই বইয়ে আমার জীবনের অনেক ঘটনাই নেই।’

নিয়মিত লেখার ব্যাপারে কবরী বলেন, ‘ইচ্ছা তো আছে। সামনে বইটির দ্বিতীয় খন্ড প্রকাশ করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT