চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক ও কবি হেনরি স্বপন গ্রেফতার

শাহীনা আজমীন শাহীনা আজমীন
৫:৪১ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
জনপদ, বরিশাল
A A

লেখক ও কবি হেনরি স্বপনকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদারের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, সকালে হেনরি স্বপনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হেনরি স্বপন বরিশাল বিশপের চাচাতো ভাই। গত ২/৩ বছর ধরে হেনরি স্বপন তার ফেসবুকে চার্চের কর্মকাণ্ড সম্পর্কে লেখালেখি করে আসছেন।কবি হেনরী স্বপনের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৬৫ খ্রীস্টাব্দ।

ডিজিটাল আইনে আটক হয়েছেন কবি হেনরি স্বপন। দীর্ঘদিন ধরে তার লেখনির মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি। তার লেখনির সাহসিকতায় তিনি সম্প্রতি দেশব্যাপী বেশ আলোচনায় আসেন।

তার প্রকাশিত গ্রন্থগুলোর অন্যতম হলো- কীর্তনখোলা, মাটির বুকেও রৌদ্রজ্বলে, ও মোমের শরীরে আগুন, জংধরা ধুলি, কাস্তে শানানো মোজার্ট, ঘটনার পোড়ামাংস, হননের আয়ু, উড়াইলা গোপন পরশে। ভাষাপ্রকাশ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা। সম্পাদনা গ্রন্থ: জীবনানন্দ।

এর আগে ১১ মে শনিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কবির বরিশালের বাসভবনে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা কবিকে বরিশাল ত্যাগেরও হুমকি দিয়েছিল। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেনরি স্বপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাটোরে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন

পরবর্তী

পিপলুর নির্দেশনায় একসঙ্গে সিয়াম-মেহজাবীন

পরবর্তী

পিপলুর নির্দেশনায় একসঙ্গে সিয়াম-মেহজাবীন

মাইলফলকের সামনে দুই অধিনায়ক

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT