ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং আর্সেনালের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়েছে।
সোমবার এমির্যাটস স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণ, পাল্টা আক্রমণ করে খেলছে। তবে কোনো দলই ম্যাচের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।
প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল।
নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোল শূন্যভাবেই শেষ হয় ম্যাচটি।







