স্পোর্টস

লিভারপুলে প্রথম হারের স্বাদ ম্যানসিটির

লিভারপুলে প্রথম হারের স্বাদ ম্যানসিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়েছে লিভারপুল। সাত গোলের বন্যার রাতে পেপ গার্দিওলার দলকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডের জয়ে সিটিজেনদের বিপক্ষে ঘরের মাঠে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল। সেখানে ২০০৩ সালের পর আর জয়ের মুখ দেখেনি সিটিজেনরা।

রোববারের হারেও অবশ্য ম্যানচেস্টার সিটির পয়েন্ট টেবিলে অবস্থান নড়চড় হয়নি। ২৩ ম্যাচে ৬২ পয়েন্টে শীর্ষেই আছে তারা। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচ খেলা লিভারপুল এবং চেলসি সমান ৪৭ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে যথাক্রমে তিন ও চারে আছে।

ম্যাচের ৯ মিনিটে অ্যালেক্স অক্সেলেড-চেম্বারলেইনের গোলে খাতা খোলে লিভারপুল। পরে ৪০ মিনিটে লেরয় সানের গোলে সমতা ফেরায় ম্যানসিটি।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। ৫৯ মিনিটে চেম্বারলেইনের ক্রস থেকে বল পেয়ে স্বাগতিকদের এগিয়ে দেন রবের্তো ফিরমিনো। ৬১ মিনিটে সেটা আরেকধাপ এগিয়ে নেন সাদিও মানে।

আর ৬৮ মিনিটে দূরপাল্লার শটে জাল খুঁজে নিয়ে ম্যাচ একতরফা করে দেন মোহামেদ সালাহ। চলত লিগে এটি তার ১৮তম গোল।

শেষদিকে অবশ্য ম্যাচের রং বদলানোর চেষ্টা করেছিল সিটিজেনরা। ৮৪ মিনিটে মিডফিল্ডার বের্নার্ডো সিলভা ও যোগ করা সময়ে ইলকেই গুয়েন্ডোয়ান গোল করেন। সেটি হয়ত ম্যানসিটির হারকে খানিকটা সম্মানজনক করেছে, পয়েন্ট হারানো ঠেকাতে পারেনি।

বিষয়:ম্যানসিটি লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…