চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়া ফেরত বাংলাদেশিরা বললেন, ‘অল্পের জন্য জীবনটা বাঁচল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় ঢাকা পৌঁছেছেন দেড় শতাধিক বাংলাদেশি। দেশে ফেরার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিবাসীরা বলেছেন: ‘অল্পের জন্য জীবনটা বাঁচল’। 

জানা গেছে: ফিরে আসা মধ্যে রয়েছেন যুদ্ধে আহত, সমুদ্র পথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দি থাকা অভিবাসীরা।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম তাদের ভলান্টারি হিউম্যানাটেরিয়ান রিটার্ন (ভিএইচআর) কর্মসূচির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। আইওএম এই অভিবাসীদের ফিরিয়ে আনতে ভাড়া করে বিশেষ একটি বিমান। যা মঙ্গলবার লিবিয়ার মিসারত বিমানবন্দর থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।

Banglabid

লিবিয়া ফেরত ঝিনাইদহ জেলার মহেশপুর-এর মো. আকবর চার বছর আগে লিবিয়ায়ি গিয়েছেন পারিবারের ভাগ্য বদলাতে। দেশে ফিরে তিনি জানিয়েছেন: গ্রামের দালাল ধরে লিবিয়ায় গিয়েছিলেন। বেতন ছিল খুবই কম। কোনমতে নিজে চলতে পারতেন। যে কারখনায় আকবার কাজ করতেন হঠাৎ বিমান হামলা হয় সেখানে। ৪ বাংলাদেশীসহ ১৩ জন মারা যায়।

“সে এক ভায়াবহ অভিজ্ঞতা। মনে হল অল্পের জন্য জীবনটা বাঁচল। সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে আসব।”

Reneta

আইওএম বাংলাদেশের গিওর্গি গিগাওরি বলেন: লিবিয়ার প্রতিকূল অবস্থা অব্যাহত থাকায় ঝুকিপূর্ণ বাংলাদেশিদের সুরক্ষা ও সহায়তা দিতে সর্বদা আমরা তৎপর। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের তাৎক্ষণিক সব ধরনেরর সহযোগিতা নিশ্চিত করছি আমরা।

একই সাথে ফিরে আসা অভিবাসীদের দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে আইওএম বাংলাদেশ-এর পক্ষ থেকে বাড়ি ফিরতে প্রত্যেককে নগদ অর্থ, খাবার, স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সেবা দেওয়া হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলদেশ সরকার ও লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১৪শ’রও বেশি বাংলাদেশীদের দেশে ফিরতে সহযোগিতা করছে আই্ওএম।

বিশ্বব্যাপী ভিএইচআর প্রোগ্রামটির সহযোগিতায় ঝুকিপূর্ণ অভিবাসীদের প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দিয়ে থাকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীআইওএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং টিম

পরবর্তী

হাইকোর্টে খারিজ ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন আবেদন

পরবর্তী

হাইকোর্টে খারিজ ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন আবেদন

ব্যাংক হিসাব খোলা

ঢাকা সিটিতে ১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT