চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে খারিজ ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের জামিন আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

কারা অধিদপ্তরের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বজলুর রশীদের নিম্ন আদালতে দুই দফায় জামিন আবেদন নামঞ্জুরের পর এবার হাইকোর্ট থেকে জামিন আবেদন খারিজ করা হলো। 

অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগে দুদকের করা মামলায় বজলুর রশীদের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন খারিজ করে রায় দেন।

আদালত তার রায়ে এই মামলার তদন্ত কর্মকর্তাকে আগামি ৬ মাসের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন।

আজ রায় ঘোষনার সময় আদালত বলেন: ‘বজলুর রশীদের কারাবাসের মেয়াদ বেশিদিন হয়নি। তাই এত তাড়াতাড়ি জামিন দেওয়া হলে আদালত সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ মনভাব তৈরি হতে পারে। এছাড়া এখন তাকে জামিন দেওয়া হলে মামলার তদন্ত কাজ বাধাগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে।’

আদালতে বজলুর রশীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল মতিন খসরু। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে দুর্নীতি দমন কমিশনের তলবে গত ২০ অক্টোবর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হয় কারা কর্মকর্তা বজলুর। এরপর জিজ্ঞাসাবাদ শেষে অসাধু উপায়ে অর্থ উপার্জনের অভিযোগে দুদক আইনের ২৭ (১) ধারায় করা মামলায় বজলুরকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলার এজাহারে বলা হয়: ‘ঢাকার সিদ্বেশ্বরী রোডে রূপায়ন হাউজিংয়ের স্বপ্ন নিলয় প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন বজলুর রশীদ। এর দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি ৮ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি।’

Reneta

এরপর গত ২০ অক্টোবর বিলেকে ঢাকা মহানগর জজ আদালতে নেওয়া হয় বজলুরকে। আদালতে বজলুরের জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে কারা কর্মকর্তা বজলুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে গত ২১ অক্টোবর বজলুর রশীদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে জামিন আবেদন করলে আদালত বজলুর রশীদের জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন বজলুর রশীদ। এরপর হাইকোর্ট বজলুর রশীদের জামিন প্রশ্নে রুল জারি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবেদন খারিজজামিন আবেদনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT