চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় ঢাকায় ১ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০১, জুন ২০২০
- সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ঢাকায় কামাল হোসেন ওরফে হাজী কামাল (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বাসস জানায়, এলিট ফোর্স র‌্যাব-৩ এর একটি দল সোমবার ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার গুলশানের শাহজাদপুরের একটি বাড়ি থেকে তাকে আটক করে।

র‌্যাব-৩ এর সিনিয়র এএসপি আবু জাফর মো. রহমত উল্লাহ জানান, আটক কামালের পিতার নাম মো: জামাত আলী। তার বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার বার গ্রামে। তার কাছে থেকে কয়েকটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। লিবিয়ায় হত্যার ঘটনায় এনিয়ে দু’জনকে আটক করা হলো।

আটক অপর জনের নাম মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারি। তাকে ভৈরব থানা পুলিশ আটক করেছে। এ ঘটনায় ভৈরব থানায় দু’টি মামলা হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া গনমাধ্যমকে জানান, লিবিয়ার ঘটনায় ভৈরব থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টারের সরাসরি তত্ত্বাবধানে সিআইডি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করছে।

এছাড়া ভৈরব থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলাও হয়েছে। নিহত সাদ্দাম হোসেন আকাশের বড় ভাই মোবারক হোসেন বাদি হয়ে সাতজনকে আসামি করে এই হত্যা মামলা করেন।

Reneta

এ মামলায় ভৈরবের মানবপাচারকারী চক্রের সদস্য তানজিরুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

ঢাকার সিআইডির অর্গানাইজ ক্রাইম টিম ভৈরবে এসে মামলার তদন্ত কাজ শুরু করেছে। সিআইডির পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

মামলা দায়েরের পর ভৈরবের শ্রীনগর গ্রামের মানবপাচারকারী তানজিরুলের বড় ভাই মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় দালাল তানজিরুল ও জাফরসহ অন্যান্য দালালের মাধ্যমে নিহতরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। তারা সংসারের সচ্ছলতা আনতে জমি-জমা বিক্রি ও ধারদেনা করে ৪ থেকে ৫ লাখ টাকা দালালদের হাতে তুলে দেয়।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT