আন্তর্জাতিক

লিবিয়ায় আইএসের বোমা হামলায় নিহত ৫

লিবিয়ায় আইএসের বোমা হামলায় নিহত ৫

লিবিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর মিসরতের একটি চেকপয়েন্টের কাছে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি গাড়িও বিধ্বস্ত হয়েছে।

হামলার দায় স্বীকার করে টুইট বার্তায় আইএস দাবি করেছে, তিউনিসীয় এক আইএস যোদ্ধা এই হামলা চালিয়েছে।

এর আগে গত এপ্রিলে বেনগাজিতে আইএসের বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছিল।

বিষয়:আইএস ইসলামিক স্টেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…