ঢাকায় লিবিয়ার দুইজন প্রতিনিধি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। সংবাদ সম্মেলন করে খালেদ মোহাম্মদ আবু সাইদ নিজেকে ঢাকায় লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স দাবি করেন।
তবে খালেদ নিজেই জানিয়েছেন, ঢাকায় লিবিয়ার দূতাবাসে ঢুকতে পারছেন না তিনি। তার আগের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদ এম এম সাল্লাবি তাকে দূতাবাসে প্রবেশের অনুমতি দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানিয়ে খালেদ বলেন, সাল্লাবি লিবিয়ার অবৈধ ভিসা অনুমোদন দিয়ে বাংলাদেশীদের বিভ্রান্ত করছেন।
লিবিয়ায় একাধিক সরকার থাকায় এই সমস্যা বলে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।







