চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: ২৬ মামলায় গ্রেপ্তার ৭১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার ঘটায় বাংলাদেশে এখন পর্যন্ত ৭১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনার পর দেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা করা হয়।

লিবিয়ায় বাংলাদেশি হতাহতের ঘটনায় মামলার সর্বশেষ অবস্থা জানতে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

সেসময় মইনুর রহমান বলেন, ‘আইজিপি মহোদয় সর্বোচ্চ গুরুত্বের সাথে এসব মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। জড়িত অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।’

তিনি দেশে মানবপাচারের মত ঘৃণ্য অপরাধ বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

লিবিয়ায় ওই হত্যাকাণ্ডে জড়িত বিদেশে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা গ্রহণেরও নির্দেশনা দেন মইনুর রহমান চৌধুরী।

পুলিশ সদর জানায়, লিবিয়ার ওই ঘটনায় দায়ের করা ২৬টি মামলার মধ্যে সিআইডি ১৫টি, ডিবি ও ডিএমপি ৫টি, ডিএমপি ১টি এবং মাদারীপুর জেলা পুলিশ ৫টি মামলা তদন্ত করছে।

গত ২৮ মে লিবিয়া সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

ওই ২৬ বাংলাদেশিসহ নিহতদের মিজদা শহরের একটি স্থানে টাকার জন্য জিম্মি রেখেছিল মানবপাচারকারী একটি চক্র।

তা নিয়ে ওই চক্রটির সঙ্গে ওই বাংলাদেশিসহ জিম্মিদের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে একজন মানবপাচারকারী নিহত হয়। তারই জের ধরে এক পর্যায়ে তারা ব্রাশফায়ার করে এ হত্যাকাণ্ড ঘটায়।

ট্যাগ: ইরাক-লিবিয়ালিবিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজ্ঞানী আলী আসগর মারা গেছেন

পরবর্তী

কাঁচা চামড়া রপ্তানির চিন্তা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

কাঁচা চামড়া রপ্তানির চিন্তা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

সংসদ সদস্যরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে পারবে না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT