স্পোর্টস

রোশেনের সেঞ্চুরি, চান্দিমালের ফিফটি

রোশেনের সেঞ্চুরি, চান্দিমালের ফিফটি

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশকে টপকে লিড নিয়েছে শ্রীলঙ্কা। ৯ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন শুরু করা অতিথিরা চতুর্থদিনের তৃতীয় ওভারেই ছাড়িয়ে যায় টাইগারদের সংগ্রহ।

আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা রোশেন সিলভা শতক তুলে নিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তার। তাকে সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্দিমাল, হাফসেঞ্চুরি তুলে। দুজনে এরইমধ্যে জুটিতে ১০০ রান ছাড়িয়ে গেছেন।

শনিবার সকালে একপ্রান্তে মোস্তাফিজুর রহমান, আরেক প্রান্তে মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ।

মূর্তিকারিগর

১৫৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৫০/৩। রোশেন সিলভা ১০৯ ও দিনেশ চান্দিমাল ৬১ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…