ক্রিকেট

লিড নিয়েছে টাইগার যুবারা

বাংলাদেশের যুব ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুব ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস থেকে শতরান পেরোনো লিড জমিয়েছিল। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, তুলে নিয়েছে লিডও।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে নেমেছে স্বাগতিক যুবারা। প্রথমদিনে প্রথম ইনিংসে ভালো করতে পারেনি, ১৬২ রানে গুটিয়ে যায় ইয়ং টাইগাররা।

আফগানরা প্রথম ইনিংসে বিলাল সাইদির ১১৪ রান ও কামরান হটোকের ৬৬ রানে ভর করে অলআউট হওয়ার আগে ২৮১ রান জমায়। লিড নেয় ১১৯ রানের।

শুক্রবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৪৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ। লিড হয়ে গেছে ৩০ রানের।

অধিনায়ক আইচ মোল্লা ৩৩ ও মাকসুদুর রহমান শূন্য রানে ব্যাট করছেন।

ওপেনার ইফতেখার হোসেন রানের খাতা খোলার আগেই ফিরে গেলেও স্বাগতিকরা পরের দুই জুটিতে ঘুরে দাঁড়ায়। খালিদ হাসানকে (২০) নিয়ে প্রথমে ৫৭ রান যোগ করেন আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল।

নাবিল পরে ৯১ রানের জুটি গড়েন আইচ মোল্লার সাথে। অধিনায়ককে রেখে ফিরে যাওয়ার সময় ১৭ বর্ষী বাঁহাতি নাবিলের পাশে ঝলমলে ৭৬ রান। ৭ চারে ১৬৬ বলে খেলা।

বিষয়:বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…