কর্মসংস্থানের পথে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে তরুণ উদ্যোক্তারা অংশ নিলেন ‘লিডারশিপ’ কর্মশালায়। ২৪ এপ্রিল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে “Dream Big – Personal Leadership for Young Entrepreneurs!” শীর্ষক এক কর্মশালা।
উদ্যোক্তা, শিক্ষার্থীসহ নানা পেশার প্রায় ৪০ জন নিয়ে ওই কর্মশালার আয়োজক ছিল ফেসবুকভিত্তিক গ্রুপ “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপ। কর্মশালাটি পরিচালনা করেন টেলিকম প্রতিষ্ঠান রবি’র ভাইস প্রেসিডেন্ট জাবেদ পারভেজ।
কর্মশালার সফল সমাপ্তির পরে আয়োজকরা রাজধানীসহ সারাদেশে এধরণের আয়োজনে আরও নিয়মিত হবে বলে জানিয়েছেন। প্রায় ৪০ হাজারের ওপরে সদস্য নিয়ে ফেসবুকের গ্রুপটি (https://www.facebook.com/groups/uddokta) উদ্যোক্তা তৈরি, সহায়তা এবং বিকাশে কাজ করে যাচ্ছে।






